গোলাপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ-সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গতকাল শনিবার (২১ নভেম্বর) জেলা গোয়েন্দা সংস্থা (দক্ষিণ) এর বিশেষ মাদক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ওসি ডিবি (দক্ষিণ) আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম গোলাপগঞ্জ পৌরসভাস্থ কদমতলী পয়েন্ট থেকে রিপন আহমেদ(২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। রিপন আহমদ গোলাপগঞ্জ থানা ধিন ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন) গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাকে শনিবার সন্ধ্যা ৬.৩০ টায় হাতেনাতে গ্রেপ্তার করে। জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা সংগ্রহ করে উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ গোলাপগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছে মর্মে জানা যায়। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে জেলা মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান মিডিয়া কে জানান যে, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। মাদক উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি অব্যাহত আছে।

এই সংবাদটি 141 বার পঠিত হয়েছে