নিজস্ব সংবাদদাতাঃ
শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্ব পাগলা ইউনিয়নে ঘোড়া প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস খান অপু। আজ (শুক্রবার) সকাল ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ প্রতীক গ্রহণ করেন তিনি।
প্রতীক গ্রহণের সময় তার সাথে- আক্তার হোসেন, রিপন মিয়া, সজল মিয়া, আমিরুল ইসলাম, শাকিব খান, মিঠু মিয়া, ফয়ছল আহমদ ও সাজ্জাদ হোসাইনসহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতীক পাওয়ার পর আক্কাস খান অপু বলেন- আমি আশাবাদী, আমাকে তরুণ প্রজন্মের একজন কর্মী হিসেবে ইউনিয়নবাসী ভোট দিয়ে নির্বাচিত করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ও বিশেষ করে মাদক নির্মূলে কাজ করবো। আমার প্রতীক ঘোড়া। ইউনিয়নবাসী কাছে আমার অনুরোধ, ২৮ তারিখ ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।





