ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রথম ধাপে তিনটির মধ্যে স্থগিত হওয়া ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকে আওলাদ হোসেন মাস্টার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আওলাদ হোসেন মাস্টার ৫ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিক্সন মিয়া (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩হাজার ৭শ ১৮ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য দুই পরাজিত প্রার্থীরা হলেন, উবায়দুল হক শাহীন (টেলিফোন) প্রতীকে ২৯২৮ ও কবির মিয়া (চশমা) প্রতীকে পেয়েছেন ২৩০৯ ভোট।





