ছাতকের ১০টি ইউনিয়‌নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাগ‌নের শপথ গ্রহণ

 

ছাতকের ১০টি ইউনিয়‌নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাগ‌নের শপথ গ্রহণ

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ ডিসেম্বর) শুক্রবার
সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্বাচিত এসব জনপ্রতিনিধিদেরকে ৪টি ধাপে শপথ বাক্য পাঠ করানো হয়। নব-নির্বাচিত চেয়ারম্যানগন‌তে শপথ বাক্য পাঠ করি‌য়ে‌ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এর আগে তিন ধাপে নব-নির্বাচিত ১২০ জন সদস্য-সদস্যাগন‌কে শপথ বাক্য পাঠ করি‌য়ে‌ছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান আবদুল হক, ছৈলা আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, খুরমা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, খুরমা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত।

এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপ‌জেলা মুক্তিযোদ্ধা সংসদের স‌া‌বেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারসহ সরকা‌রি কর্মকর্তা ও চেয়ারম্যান, সদস্য -সদস্যাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ভাতগাঁও ইউপি’র সরকারী গেজেট প্রকাশ না হওয়ায় শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এর আ‌গে নোয়ারাই ও সিংচাপইড় ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

শপথ বাক্য পাঠ শেষে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্যা ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন দেশের স্বার্থে সকল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন‌্য আহ্বান জানান। ##

এই সংবাদটি 516 বার পঠিত হয়েছে