মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
ছাতক জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মির্জা কে. ই. তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাতক উপজেলার আওতাধীন পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সৃষ্ট অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।






