মোঃ তাজিদুল ইসলাম :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী রুয়েল আহমদ তালুকদারের সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) রাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামরাঙ্গী, মনিয়াসের ও আহারগাঁও গ্রামের জনসাধারণের অংশগ্রহণে কামরাঙ্গী গ্রামের আব্দুল বারী তোফা মিয়া লন্ডনীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কামরাঙ্গী গ্রামের ডাক্তার হুমায়ুন কবির আনোয়ারের সভাপতিত্বে এবং সুয়েব আহমদের পরিচালনায় সভায় তিন গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রুয়েল আহমদ তালুকদার চানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমানের ছেলে।
সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান পদপ্রার্থী রুয়েল আহমদ তালুকদার এলাকাবাসী, বিশেষ করে সম্মানিত মুরুব্বিয়ান ও যুবসমাজের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।






