মৌলভীবাজারের গিয়াসনগর ইউ.পি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শামসুল ইসলাম

জায়েদ আহমেদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার উপজেলার ১২নং গিয়াসনগর ইউপি নির্বাচন কে সামনে রেখে গিয়াসনগর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। আগামি ২৩ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলামকে নিয়ে উক্ত নির্বাচনী এলাকায় বইছে নির্বাচনের উষ্ণ বাতাস।

জানা যায়, ২০২০ সালের ২৯ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন শামসুল ইসলাম। তখন থেকেই তিনি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ইউনিয়নের বিভিন্ন নাগরিকের মন্তব্য, সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে সবার আগে ছুটে যাওয়া, মানুষের অসহায়ত্বের সময় তাদের পাশে থাকা সহ সব সময় মানুষের প্রয়োজনে বিভিন্ন কাজ করে যাচ্ছেন শামসুল ইসলাম। করোনা মহামারীতে যখন সবাই ঘরবন্দী অবস্থায়, সেই সময়েও শামসুল ইসলাম অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁচে দিয়েছেন, করোনা মহামারীর কঠিন অবস্থায়ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রয়োজনে তাদের পাশে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলাম।সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া সবখানে সবার আগে পাওয়া যায় শামসুল ইসলাম কে। এলাকার জনসাধারন বলেন লোভ লালসাহীন একজন সাদা মনের মানুষ শামসুল ইসলাম।

কাতার প্রবাসী সাব্বির হোসেন মুঠোফোনের মাধ্যমে বলেন আমি দেশে থাকা কালীন সময়ে দেখেছি, শামসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে রাস্তা, ব্রীজ, কালভার্ট সহ ইউনিয়ন বাসীর জীবন মান উন্নয়নে বিভিন্ন উদ্যােগ গ্রহন করেন এবং তা দক্ষতার সাথে পরিচালনা করেন। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে প্রায় সময় ব্যতিক্রমী উদ্যােগ গ্রহন করেন শামসুল ইসলাম যা বিভিন্ন মহলের মানুষের কাছে প্রশংসীয় কাজ হিসেবে স্থান পেয়েছে।
বিচার সালিশ সহ সামাজিক সকল কর্মকাণ্ড উনি দক্ষতার সাথে পরিচালনা করে তাকেন, যা দেখে ইউনিয়নের সাধারণ জনগণ মুগ্ধ।
উনার সততা, কর্ম দক্ষতা ও মানুষের প্রতি উনার ভালবাসার কারণে দল মত নির্বিশেষে আগামীর চেয়ারম্যান হিসেবে শামসুল ইসলাম কে চায় ইউনিয়নবাসী।

নাম বলতে অনিচ্ছুক উক্ত ইউনিয়নের একজন প্রবীন মুরব্বি বলেন, ইতিমধ্যে উনার কাজ, সততা, দক্ষতা, উদারতা সাধারণ মানুষের কাছে বিশ্বাসে পরিনত হয়েছে।উনি একজন আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে উনার রাজনৈতিক জীবনের শুরু হয়, বর্তমানে উনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন, বিরোধীদল ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন ভাবে উনি নির্যাতনের শিকার হন, বার বার হয়েছিলেন কারা নির্যাতিত, তার পরেও দলের সকল কর্মসূচিতে উনার সক্রিয় উপস্থিতি ছিলো।

এই বিষয়ে শামসুল ইসলামের সাথে কথা বললে উনি বলেন, প্রয়াত চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক সকলের শ্রদ্ধার পাত্র জনাব গোলাম মোস্তফা সাহেব মারা যাওয়ার পর আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি, আমি সাধারণ মানুষের একজন কর্মচারী হিসাবে এই চেয়ারে বসেছি, আমি সবার কাছে দোয়া চাই আমি যেন আমার উপরে অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করতে পারি।আমার সর্বোচ্চ অর্জন হলো মানুষের ভালবাসা, সাধারণ মানুষের ভালবাসাই আমার কাজের অনুপ্রেরণা।
সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে আমি কাজ করে যেতে চাই, তাই আমি আগামী ইউ’পি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, জননেত্রী শেখ হাসিনার দেশের মানুষের জীবন মান উন্নয়নে উদ্যোগ কে বাস্তবায়ন করার লক্ষে, বাংলাদেশ আওয়ামীলের মনোনয়ন প্রত্যাশা করি।
আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যেতে চাই।

উক্ত ইউনিয়নের নাগরিক সমাজকর্মী জুনেদ আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান, শামছুল ইসলাম প্রায় সময় আমাদের নিয়ে বসেন, এলাকার মানুষের সমাস্যা গুলো জানতে চান, সমাজের উন্নয়নে বিভিন্ন কাজ কে এগিয়ে নিতে পরামর্শ দেন, সমাজ ও দেশের কল্যানে সব উদ্যোগে উনার সহযোগিতা ও অংশ গ্রহণ বিরাজমান।উনি স্বপ্ন দেখেন এই ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার এই জন্য এই ইউনিয়ন এর সকল সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল সংগঠন সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

১২ নং গিয়াসনগরের একাদিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান জনাব শামছুল ইসলাম কে নৌকার মাঝি করা হলে নৌকার পক্ষে গন জোয়ারে পরিনত হবে ও নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
দল মত নির্বিশেষে ইউনিয়ন বাসীর প্রাণের দাবি আগামী ইউ’পি নির্বাচনে শামছুল ইসলাম কে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ইউনিয়ন বাসী।

এই সংবাদটি 685 বার পঠিত হয়েছে