চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে চার মানিক সহ ৬জন নৌকা প্রত্যাশী

মোঃ তোফাজ্জল মিয়াঃ

চুনারুঘাট উপজেলার ১০নংমিরাশী ইউপিতে ২৪অক্টোবর রবিবার, বিকাল ৪ঘটিকায় নালমূখ বাজারে ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এড.আকবর হোসেন জিতু, বিশেষ অতিথি উপজেলা আ.লীগের সাঃসম্পাদক আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাশ সহ অনেক নেতৃবৃন্দ।বর্ধিত সভায় মানিক নামের চার জন সহ মোট ৬জন নৌকার মনোনয়নের প্রার্থীতা ঘোষণা করেন।

প্রার্থীতা ঘোষণা করেন১/মোঃমানিক সরকার পিতা:মরহুম আব্দুল মন্নান সরকার। পদবী:সভাপতি উপজেলা স্বেচ্ছাসেক লীগ।২/শফিউল আলম তালুকদার(ভিপি মানিক)
পিতা:মৃত সিরাজুল হক তালুকদার বাংলাদেশ ছাত্রলীগ ভাইস প্রেসিডেন্ট,চুনারুঘাট উপজেলা শাখা ৩/মোঃমানিক মিয়া পিতা: মৃত মোঃ হাসিম মিয়া প্যানেল চেয়ারম্যান(নির্বাচিত ২০১৬,১০নং ইউপি) ৪/মোঃমিজানুর রহমান(সোহাগ) পিতাঃআজগর আলী ৫/মনির আহমদ তালুকদার পিতাঃআব্দুল গফফার তালুকদার ৬/মোঃ মানিক মিয়া পিতাঃমৃত আব্দুর রশিদ।

উপজেলা আ.লীগের সাঃসম্পাদক আবু তাহের বলেন,নৌকার জয় লাভ করতে ঐক্যবদ্ধ আওয়ামীলিগের কোনো বিকল্প নেই।এড.আকবর হোসেন জিতু বলেন নৌকা কারো জন্য সোজা কারো জন্য বোঝা। যারা নির্বাচন আসার পূর্বে মাঠ পর্যায়ে পাঁচটি বৎসর মানুষের সেবায় নিজকে সবসময় নিয়োজিত রেখেছে এবং জনসাধারণের মন জয় করেছে তার জন্য নৌকা সোজা আর এমন প্রার্থীই নৌকা পাওয়ার যোগ্য দাবিদার

এই সংবাদটি 288 বার পঠিত হয়েছে