আমেরিকা প্রবাসী আজাদ মিয়া করোনায় আক্রান্ত সুস্থতার জন্য দোয়া কামনা :

 

রফিকুল  ইসলাম  মামুন।

সিলেট সদর উপজেলার বৃহত্তর দশগ্রাম এলাকার নোয়াগাঁও নিবাসী আমেরিকা প্রবাসী সাবেক দশগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আজাদ ইব্রাহিম বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
আজাদ মিয়ার সুস্থতার জন্য দশগ্রাম হাফিজিয়া ইবতেদায়ি মাদরাসার পক্ষ থেকে দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আব্দুল্লাহ আজাদ ইব্রাহিম তার সুস্থতার জন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি 246 বার পঠিত হয়েছে