ছাতক প্রতিনিধিঃ
ছাতকের (গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও) ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সাকের রহমান বাবুলের পক্ষ থেকে ওয়ার্ডবাসী সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করেছেন।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া বার্তায় মোঃ সাকের রহমান বাবুল বলেন, আমি আসন্ন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সকলের সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করছি।
তিনি বলেন সকলের সার্বিক সহযোগিতা ও ভোট পেয়ে বিজয়ী হলে এ ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড গঠন করতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জনগণের ভালবাসা নিয়ে তিনি সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে আজীবন কাজ করার আহবান জানান।
আমি জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধব প্রতিনিধি হিসেবে দেশ বিদেশের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া, ভালোবাসা কামনা করে তিনি বলেন জনগণই আমার চালিকাশক্তি। ওয়ার্ডবাসীর কল্যাণে আমার চেষ্টা অব্যাহত থাকবে আজীবন ইনশাআল্লাহ।





