গোয়াইনঘাটে প্রবাসী মিসবাউল ইসলামের ক্রয়কৃত জমিতে ব্যক্তিগত কাজে বাধা!

গোয়াইনঘাট প্রতিনিধিঃ-সিলেট এর গোয়াইনঘাট উপজেলা ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের বল্লা ঘাট এলাকায় কাউছার মেইলের পূর্ব পাশে প্রবাসী মিসবাউল ইসলামের ক্রয় কিত জমিতে ব্যক্তিগত কাজে বাধা দিয়ে মারধর করে ১৪/১০/২০ইং তারিখ কামাল হোসেন ও তার ছেলে আলমগীর।

এই বিষয় নিয়ে আব্দুর রব মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন।

আবদুর রব মিয়া আরো বলেন, যে তাদের নির্মাণকৃত ঘরের জন্য নিজেদের জায়গায় ওয়াল তৈরি করতে পারছেন না এবং কি নিজেদের একহাত জায়গা কোন ধরনের যায় ঝামেলা না করে সীমানার দিকে রেখে দেওয়াল তৈরি করার চেষ্টা করিলে তাহারা হুমকি-ধামকি এবং ভয়-ভীতি দেখিয়ে তাদের কাজ বন্ধ করে দেন এবং কামাল মিয়ার নির্মাণকৃত ঘরের বারান্দার অংশটুকু পূর্বে থেকেই আব্দুর রব মিয়ার জমিতে নির্মাণা করে দখলে নিয়েছে বলে দাবি করেন।

সরেজমিন গিয়ে জানতে পারি যে, গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কামাল হোসেন ও ছেলে আলমগীর হোসেন জোরপূর্বক ভাবে এক প্রবাসে থাকা প্রবাসী ও দায়িত্বরত আব্দুর রব মিয়ার জমিতে ঘর নির্মাণ করিয়া, তা তাদের ব্যক্তিগত কাজে বাধা দিতে থাকেন এবং কি তাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি ধামকি দিতে থাকেন।

এই সকল বিষয় নিয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান এর সাথে কথা বলে জানতে পারি যে, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি 208 বার পঠিত হয়েছে