সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ–সিলেটের বিমানবন্দর থানাধীন কেওয়াছড়া বাগানের ৩নং সেক্টরের বাংলোটিলায় ৫ বছরের এক ভিক্ষুক শিশু কিশোরীকে ধর্ষণের চেষ্টার অবিযোগে আলাজুন নামের এক ব্যক্তিকে আটক করে বিমানবন্দর থানায় সোপার্দ করে স্থানীয় জনতা। আটক আলাজুন(৩৮) গোয়াইনঘাট থানার রানিগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকাল অনুমানিক সাড়ে ৪ ঘটিকায় উল্যেখিত টিলার উপর কিশোরী একটি মেয়ে ও দৃত ব্যক্তির দৌড়া-দৌড়ী দেখে স্থানীয়দের সন্দেহ হলে জনতা তাকে আটক করে।
জানাযায়, আটক আলাজুন প্রতিবন্ধী সে আম্বরখানা এলাকায় ভিক্ষা করে। তার সংগিয় কিশোরী পশ্চিম পির মহল্লার। সেও আম্বরখানা এলাকায় ভিক্ষা করে। অবুঝ কিশোরী থেকে জানাযায় তাকে টাকার প্রলোভন ও কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে আসে আলাজুন। কবিরাজের বাড়ি থেকে ফেরার পথে তাহার উপর একাধিক বার ধর্ষণের চেষ্টা করে সে। বাগানের শ্রমিক ও পথিকের প্রতিবন্ধকতার ফলে সফল হতে পারে নি ধর্ষক। সর্বশেষ টিলার উপর ধর্ষণের চেষ্টা করলে দৌড় দে কিশোরী এতেই দৃষ্টিগোচর হয় স্থানীয়দের। পরে তাকে আটক করে সংবাদ দেওয়া হয় বিমানবন্দর থানায়।
সংবাদের প্রেক্ষিতে বিমানবন্দর থানার এস আই খোরশেদ আলমের নেতৃত্বাধীন একদল পুলিশ আটক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।






