জাফলংয়ে তরুনী ধর্ষণের বিরুদ্ধে ফাসির দাবিতে বিশাল মানববন্ধন।

 

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পুর্ব জাফলং এলাকার নয়াবস্তি গ্রামের এক তরুনী ধর্ষণের শিকার হয়। ধর্ষনকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।নয়াবস্তি গ্রামের ইনসান মিয়ার ছেলে, শীর্ষ সন্ত্রাসী,চাঁদাবাজ, ধর্ষণকারী,আলিমুদ্দিন ও তার শ্যালক এর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আনুমানিক ১১ টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এর সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রী স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ জনসাধারণ সবাই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান। পলাতক আসামি আলিম উদ্দিনের গ্রেপ্তার,ও তার শ্যালক এর ফাঁসির দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আতাউর রহমান আতাই, (মেম্বার) বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা। আওয়ামী লীগ নেতা লুকুছ আহমদ, শ্রমিকলীগ নেতা মোঃ করিম আহমেদ। আরো উপস্থিত ছিলেন জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ, সাধারণ সম্পাদকসাব্বির রহমান সাজন। বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ জাফলং বাজারের ব্যবসায়ী নুরুল হক ও জাফলং ইউনিয়ন’র সর্বস্তরের জনসাধারণ।

এই সংবাদটি 164 বার পঠিত হয়েছে