শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধঃ
বগুড়ার গাবতলী উপজেলায় মাদক বিরোধী অভিযান ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৯ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষাবান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী থানার কমলাবাড়ি গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ আতিকুল ইসলাম(২১), বড় কলমাবাড়ি গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে মোঃ সজিব মিয়া(২২) এবং বকশিপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ হোসেন আলী(২১)।
জানা যায়, বৃহস্পতিবার(১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলাধীন মহিষাবান পশ্চিম পাড়া গ্রোমে জনৈক কবির হোসেনের বাড়িতে লালমনিরহাট থেকে গাঁজার চালান সরবরাহ করতে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কবির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে গাঁজার চালান ফেলে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আতিকুল, সজিব ও হোসেন আলী এই তিন জনকে আটক করে। বাড়ির মালিক কবির হোসেন পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সন্ভব হয়নি। পরে কবির হোসেনের ঘর থেকে ৩ কেজি এবং ঘরের বাহিরে ফেলে রাখা আরও ২ কেজিসহ মোট ৫কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এঘটনায় গ্রেফতারকৃত তিনজন ও পালাতক বাড়ির মালিক কবির হোসেনসহ ৪ জনের নামে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের অন্তে গ্রেফতারকৃ তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।






