বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার-১

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধঃ

বগুড়ার জলেশ্বরীতলায় ৭৪ লিটার চোলাই মদসহ অভিরাম (৫০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় র‍্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৭৪ লিটার চোলাই মদসহ অভিরামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিরাম কাহালু উপজেলার শিবাকলমা গ্রামের মৃত- মাহিন্দ্র নাথ সরকারের ছেলে।
র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পামী কমান্ডার, (জি), বিএন আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত অভিরাম দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে বগুড়া জেলার বিভিন স্হানে চোলাই মদ সরবরসহ করে আসছিল।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 214 বার পঠিত হয়েছে