শাহজাহান আলীঃবগুাড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ রিয়াদ হোসেন ওরফে হৃদয় (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কিছু নগদ টাকাসহ রিয়াদকে আটক করা হয়। আটককৃত রিয়াদ বগুড়া জেলা সদরের বারপুর মধ্যপাড়া এলাকার মোঃ আরফান শেখের ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রিয়াদ দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন স্হানে সরবরাহ করে আসছিল। রিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।






