স্টাফ রিপোর্ট :: আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে সিলেট মহানগর যুবলীগ গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বীর মুক্তিযোদ্ধা, কর্নেল (অবঃ) শওকত আলী ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোন দিন পুর্ন হবার নয়।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






