ময়মনসিংহে ১২ টি মাথার খুলি সহ হাড় উদ্ধার।

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসায় বস্তা ও কার্টনভর্তি মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় মজুদ করা হয়। রবিবার হালুয়াঘাট সীমান্ত দিয়ে রোববার দেশের বাইরে পাচারের কথা ছিল কঙ্কালগুলো। কিন্তু পুলিশ খবর পেয়ে তার আগেই অভিযান চালায়। বিভিন্ন জায়গা থেকে জড়ো করা হয় এসব।

রোববার ভোরে এই কঙ্কাল চোরচক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ১২টি খুলি, দুই বস্তা পরিমাণ মানবদেহের কঙ্কাল ও কঙ্কাল প্রক্রিয়াজাত করার ক্যামিকেল।

পুলিশ জানায়, মজুদ করা মানুষের কঙ্কালের খবরে শনিবার রাত ২টা থেকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ সেখানে অভিযান শুরু করে। ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে আটক করা হয় বাপ্পি (৩০) নামে এক যুবককে। তিনি নগরীর কালিবাড়ি কবরখানা এলাকার আবুল হোসেনের ছেলে।

অভিযানে বাপ্পির হেফাজতে থাকা কার্টনভর্তি ১২টি মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধার হয় দুই বস্তা হাড়। একই সঙ্গে মৃতদেহ দ্রুত প্রক্রিয়াজাত করে কঙ্কাল করার ক্যামিকেলও উদ্ধার করা হয়। পরে রোববার দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এই সংবাদটি 360 বার পঠিত হয়েছে