শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় বসত বাড়ির উঠানে চাষ করা গাঁজার ৪টি তাজা গাছসহ আজিজুল ইসলাম শান্ত( ২৮) নামের এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামে আজিজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির উঠানে চাষ করা ৪টি তাজা গাঁজার গাছসহ তাকে গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃত গাঁজা চাষি ওই গ্রামের যোবাইদুল ইসলাম সবদুলের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামাল হয়েছে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান,গত শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,আজিজুল ইসলাম শান্ত তার বসত বাড়ির উঠানে গাঁজা চাষ করছে। এমন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে তার বসত বাড়ির উঠানে চাষ করা অবস্থায় ৪ টি তাজা গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে আজিজুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






