শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় শরিফ বিড়ি কারখানায় র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দসহ দুইজনকে আটক করেছে।
১৯ শে আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত র্যাব-১২, বগুড়া শহরের টিনপট্রি মোড়ে অভিযান চালিয়ে ১৪ বস্তা নকল বিড়ি ব্যান্ডরোল জব্দ করে। কারখানায় অভিযান প্রতিষ্ঠানের দুই ম্যানেজার আব্দুল ওহাব ও খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন অভিযান শেষে সাংবাদিকদের জানান,আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরিফ বিড়ি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া ১৪ বস্তা ব্যান্ডরোল বিড়ি জব্দ করা হয়েছে। যার মধ্যে ৯ বস্তা ব্যান্ডরোল মজুত ছিল ও বাকী
৫ বস্তা বিড়ি ছিল ব্যবহৃত।
তিনি আরও জানান,দীর্ঘদিন ধরে এই কারখানায় নকল ব্যান্ডরোল বিড়ি মজুত ও ব্যবহার করা হচ্ছে। আটক দুইজনসহ এই প্রতিষ্ঠানেটি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আইগত ব্যবস্হা নিব।






