পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা কফিরন

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

২৪সেপ্টেম্বর( শুক্রবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে বেঙ্গদহ পাতাইরে এঘটনা ঘটে।
নিহত কফিরন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের ছেলে আজিজুল বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, কফিরন বেগম একই গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০ হাজার টাকা পাবে। শুক্রবার সকালে সেই পাওনা টাকা আনতে আব্দুর রাজ্জাকের বাড়ি যাওয়ার সময় বাড়ির পাশে রাস্তায় রাজ্জাকের সাথে কফিরনের দেখ। তখন পাওনা টাকা চাওয়া নিয়ে বৃদ্ধার সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর এক পর্যায়ে রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দিলে বৃদ্ধা মাটিতে পরে গিয়ে ইটের সঙ্গে মাথা লেগে রক্তাক্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে কারণে ঘটনাস্থলেই কফিরন মারা যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

এই সংবাদটি 343 বার পঠিত হয়েছে