বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে কেড়ে নিল দুই কৃষকের প্রাণ

শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হেলেন- উপজেলার আগড়া পাঁচগড়িয়া গ্রামের আবুল হোসেন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(২৫) ও একই গ্রামের প্রতিবেশী খোকা মিয়ার ছেলে মোঃরাকিব হোসেন(২৮)।
১৪ আগস্ট (শনিবার) বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে শুরু হলে শহিদুল ও রাকিব বৃষ্টির মধ্যে মরিচের ক্ষেতের পানি নিস্কাশন করেতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
স্হানীয় সূত্রে জানা যায়,শনিবার বিকালের দিকে বৃষ্টি শুরু হলে মরিচের জমিতে পানি জমে যায়। তখন শহিদুল ও রাকিব বৃষ্টি উপেক্ষা করে তাদের মরিচের ক্ষেতে যান এবং জমিতে জামে যাওয়া পানি নিস্কাশনের জন্য নালা কাটতে শুরু করেন। এসময় প্রচান্ড জোরে কয়েকবার বজ্রপাত হয়। ওই বজ্রপাতে শহিদুল ও রাকিব ঘটনা স্হলেই মারা যায়।
ওই বজ্রপাতে একই গ্রামের দুই জন কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওস) আব্দুল্লাহ আল মামুন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি।

এই সংবাদটি 480 বার পঠিত হয়েছে