বগুড়ার ধনুটে পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক ইউপি সদস্য গ্রেফতার

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার ধনুটে ২০০ গ্রাম গাজাঁসহ সরোয়ার হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধনুট থানা পুলিশ কালেরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্য সরোয়ারকে ২০০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইউপি সদস্য রামনগর গ্রামের বাসিন্দ। গ্রেফতারকৃত ইউপি সদস্য সরোয়ানের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা রুজু করে আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থান পুলিশ জানায়, ইউপি সদস্য সরোয়ার হোসেনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও মাদকে ২টি মামলা ররেছে। সেসব মামলায় তিনি জামিনে মুক্ত হরেছেন। পুলিশ আরও জানায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য সরোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।

ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান , গ্রেফতারকৃত ইউপি সদস্য সরোয়ারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 401 বার পঠিত হয়েছে