শাজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের অসচ্ছল এক সাংবাদিকের ভেঙ্গে পড়া মাটির ঘর নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন ৩৭- বগুড়া- শিবগঞ্জ-০২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এর পুত্র শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক ও জেলা জাতীয় পাটির সদস্য তরুণ উদীয়মান সমাজসেবক হুসাইন শরীর সঞ্চয়।
সম্প্রতি প্রবল বর্ষণে বগুড়ার স্হানীয় দৈনিক মুক্তা জমিন পত্রিকার নামুজা বুড়িগঞ্জ প্রতিনিধি, শিবগঞ্জ উপজেলার বুড়গঞ্জ ইউনিয়নের বিল হামলা নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের মাটির তৈরী ঘর ভেঙ্গে পড়ে যায়। এতে সাংবাদিক আব্দুর রহমান তাঁর স্ত্রী, সন্তানদের নিয়ে চরম বেকায়দায় পড়েন। অর্থিক অনটনের কারণে ভেঙ্গে পড়া ঘর নির্মাণ করাও তাঁর পক্ষে দুরহ হয়ে পড়ে।
এখবর সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়। বিষয়টি নজরে আসে শিবগঞ্জ আসনের এমপি’র পুত্র রায়নগর ইউনিয়নের মহাস্হান গ্রামের তরুণ উদীয়মান সমাজ সেবক
হুসাইন শরীর সঞ্চয়ের। তিনি সরেজমিনে গিয়ে সাংবাদিক আব্দুর রহমানের বাড়ি পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
৫ জুলাই (সোমবার) সকালে এমপি পুত্র হুসাইন শরীর সঞ্চয় ওই সাংবাদিকের ঘর নির্মাণের জন্য প্রোয়োজনীয় পরিমান ইট,সিমেন্ট,বালি ও নির্মিণ শ্রমিক পাঠিয়ে দিয়ে ঘর নির্মাণের কাজ আরান্ভ করেন।
নামুজা বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল ইসলাম বলেন,একজন সাংবাদিকের দীর্ঘদিনের নির্মিত জরাজির্ণ মাটির ঘর সম্প্রতি অতি বৃষ্টির কারণে ভেঙ্গে পড়ে যায়।বিষয়টি এমপি পুত্র হুসাইন শরীর সঞ্চয়ের নজরে আসলে তিনি ইট দিয়ে নতুন ঘর তৈরী উদ্যোগ নিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন। এমন মহৎ কাজে এগিয়ে আসায় এমপি পুত্র হুসাইন শরীর সঞ্চয়কে সাদুবাদ জানিয়েছেন সমাজের নানা পেশার মানুষ।






