শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণ রোগ প্রতিরোধে কঠোর লকডাউনের পঞ্চম দিন ৫ জুলাই সোমবার সরকারি বিধি – নিষেধ অমান্য করায় বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন স্হানে ভ্রাম্যমাণআদালত পরিচালনা করে ৮ ব্যক্তির ৩৪ হাজার ১০০টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়,কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান চলা কালে উপজেলার দুর্গাপুর বাজারের এক কাপড় ব্যবসায়ী দোকান খুলে রাখার অপরাধে ৩০ হাজার টাকাসহ ৭ জনের মোট ৩৪ হাজার ১০০শত টাকা জরিমানা করা হয়।এসময় সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার মাসুদুর রহমান জানান,করোনাভাইরাস রোগ প্রতিরোধে ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।






