শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস( কোভিড-১৯) বিস্তার রোধকল্পে কোঠর বিধি- নিষেধ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এ বিধি – নিষেধ চলবে আগামী ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত।
সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে আজ সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস জনিত রোগ ( কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্হিতি বিবেচনা করে আগের সব বিধি -নিষেধ
ও কার্যক্রমের ধারাবাহিকতায়
৭ জুলাই ২০২১ তারিখ মধ্য রাত থেকে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধি- নিষেধ
আরোপের সময়সীমা বাড়ানো হলো।
এর আগে,গত বৃহস্পতিবার
(১ জুলাই ২০২১) সকাল ৬টা থেকে আগামী (৭ জুলাই ২০২১)
মধ্য রাত পর্যন্ত কঠোর বিধি-নিষেধ ঘোষণা করে সরকার। এ সময় জরুরী কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সতর্ক করা হয়।
করোনাভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধ কল্পের বিধি-নিষেধ বাস্তবায়ন করার লক্ষে সেনাবাহিনী, র্যাব,পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর লকডাউন বাস্তবায়নে জন্য মাঠে কাজ করছেন।






