শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় মাদক বিরোধী পৃথক
পৃথক অভিযানে গাজঁসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা( ডিবি) পুলিশ।
আজ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার ধনুট উপজেলার মাটিকোড়া চড়পাড়া একালার আব্দুস সামাদ শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মোঃ রতন খলিফার ছেলে মোঃ রুবেল খলিফা (৩৫) এদের মধ্যে আব্দুর রাজ্জাক ১১টি এজহারভূক্ত আসামী।
বগুড়ার ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান,রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়নন্দ পুলিশের একটি টিম বগুড়া ধনুট উপজেলার মাটিকোড়া চড়পাড়া একালার থেকে আব্দুর রাজ্জাককে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া গোয়েন্দা পুলিশের অপর একটি টিম রাত ৯টার দিকে বগুড়ার শেরপুরের ভবানীপুর এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়ার ধনুট ও শেরপুর থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আজ দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






