বগুড়ার শিবগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল পরিচালনা; অর্থদন্ড ও তালা

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হয় দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খুলে ক্লাস পরিচালনা করায় ভ্রাম্যমান আদদলতের অভিযানের মাধ্যমে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা অর্থদন্ত ও তালা ঝুলিয়ে দেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুৃম সম্পা।

জানা যায়, কোভিড-১৯ এর কারণে সারাদেশে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা থাকা সত্বেও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বাজারে অবস্হিত আলোর মেলা কেজি স্কুল কতৃপক্ষ সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চুপি চুপি স্কুল পরিচালনা করে আসছেন। বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহী
অফিসর উম্মে কুলসুম সম্পা জানতে পেরে তিনি ২৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উক্ত বিদ্যালয়ে অভিযান চালান। এ সময় তিনি দেখতে পান ২শতাধিক কোমলমতি শিশুদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কতৃপক্ষরা পরীক্ষা নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা তাৎক্ষণিক সরকারি নির্দেশ অমান্য করায় প্রতিষ্ঠানের পরিচালক দুলাদুর রহমানের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ২০১৮ সালের সংক্রমক রোগ ( নিয়ন্ত্রণ, নির্মূল ও প্রতিরোধ) আইন মূলে বিদ্যালয়ের কতৃপক্ষের অর্থদন্ড করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পরে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা উপজেলার মোকামতলা এলাকার প্রতিভা মডেল কেজি স্কুলে অভিযান চালান এবং এ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এই সংবাদটি 337 বার পঠিত হয়েছে