বগুড়ার সোনাতলা ডিবির অভিযান এক কেজি গাঁজাসহ গ্রেফতার -১

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা উপজেলায় গোয়েন্দা( ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২২ জনু ( মঙ্গলবার) সকাল,৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সোনাতলা উপজেলার নুরারপটল দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে আব্দুল কাদেরকে ১ ( এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা( ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার হায়বত ওরফে হাপো প্রামানিকের ছেলে।
বগুড়া ডিবি (ওসি) আব্দুর রাজ্জাক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাতলা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 298 বার পঠিত হয়েছে