বগুড়ার শেরপুরে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মালাল দায়ের করে আজ (১৯ জুন) শনিবার দুপুরে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার(১৮ জুন) মধ্যরাতে বগুড়ার শেরপুরে উপজেলার দড়িমুকুন্দ বটতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর হতে ৫জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৪( চার) হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেো- শেরপুর উপজেলার শাহবম্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকার আহম্মেদ সেখের ছেলে মোঃ হাফিজার রহমান (২৬), একই এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে রকি খান(২৫), মোঃ কামাল হোসেনের ছেলে রাসেল আহমেদ (২৩), পাশের কৃষ্ণপুর গ্রামের মোঃ মোবারক আলীর ছেলে মহসিন আলী( ২৪) ও বাঘমারা গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ বটতলা এলাকাস্হ একটি গুদামঘর ভাড়া নিয়ে সেখানে বেশ কিছু দিন যাবৎ নিয়মিতভাবে বড় ধরনের জুয়া খেলার আসর চলছিল। আর এই জুয়ার আসরটি পরিচালনা করতেন গ্রেফতারকৃত এলাকার খ্যাত জুয়াড়ি হাফিহার রহমান।

এই জুয়ার আসরে প্রতিদিন স্হানীয় শেরপুর উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন সসে জুয়া খেলতেন।আর এই জুয়ার আসরের মালিক দাবিদার হাফিজার রহমান জুয়াড়িদের নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের সুযোগ- সুবিধা দিতেন। এমনকি সব মহলকে ম্যানেজ করার অজুহাত দেখিয়ে জুয়ার আসর থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করতেন তিনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার আসার থেকে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে নগদ ৪ (চার) হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ শনিবার (১৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 353 বার পঠিত হয়েছে