বগুড়ার শিবগঞ্জের কিচকে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে কিচক ইউনিয়নে ২০ টাকা দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির ছাদে ডেকে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে শুভ ( ২৪) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় শিশু মা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই সিএনজি চালক শুভকে গ্রাফতার করে আজ বিজ্ঞ আাদলতের পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত লম্পট যুক হলো- শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সিএনজি চালক শুভ।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন, শুক্রবার সন্ধ্যায় পাশ্ববর্তী বাড়ির প্রবাসীর ৯( নয়) বছর বছরের শিশু কন্যাকে লম্পট শুভ ২০ টাকা দেওয়ার কথা বলে তার নিজ মাটির বাড়ির ২য় তলায় কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে শিশুটিকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে। এ ব্যাপারে শিশুরটির মা ওই দিনই নঅভিযোগ দায়ের করে।রাতেই পুলিশ অভিযুক্ত সিএনজি
চালক শুভকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে তাৎক্ষনিক ভাবে সিএনজি চালককে শুভকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মায়ের দেয়া অভিযোগটি গ্রহণ পূ্র্বক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত শুভকে আদালতের মাধ্যমে আজ শনিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 314 বার পঠিত হয়েছে