বগুড়ায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে রেহেনাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ায় ডিবির মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ ১০ মামলার আসামি মাদক ব্যনসায়ী রেহেনাসহ ৩ জনকে আটক করছে ডিবি পুলিশ।
১৩ নভেম্বর ( শুক্রবার) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার সরকারি আজিজুল হক কলেজর নতুন ভবনের প্রধান গেটের সামন থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ সদর উপজেলার গোকুল পশ্চিম পাড়া গ্রামের মো তফছের আলীর ছেলে মোঃ জিহাদ হোসেন (১৯) কে আটক করা হয়।
ডিবির অপর একটি টিম একদিন দিবাগত রাত পৌনে ৮টার সময় জেলার শারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা সংলগ্ন গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ উপজেলার মন্ডলবাড়ির চর গ্রামের মোঃ হাসান শেখার ছেলে মোঃ মিলন মিয়া(২৫) আটক করা হয়।
ডিবি’র বগুড়া শাখার আর একটি চৌকস টিম একইদিনে দিবাগত রাত পৌনে ৭টার সময় বগুড়া সদর উপজেলার নামাজগড় মৌজাস্হ ভাষা সৈনিক গাজীউল হক রোডে অভিযান চালিয়ে সুলতানগঞ্জ পাড়াস্হ মালেক ডিজিটাল স্টুডিওর সামন থেকে ১০২ পিস ইয়াবাসহ ১০ মামলার পালাতক আসামি মাদক ব্যবসায়ী মোছাঃ রেহেনা বেগম হেনা (৫২) কে আটক করা হয়। তিনি সদর উপজেলার নামাজগড় ( সুলতানগঞ্জ পাড়া) মৃত নিজাম কোরাইশীর স্ত্রী।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানা ও শারিয়াকান্দি থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 215 বার পঠিত হয়েছে