বগুড়ায় বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ; একই পরিবারের শিশুসহ তিনজন নিহত

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের হাতিবান্ধায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
১৯ জুন( শনিবার) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্হান হাতিবান্ধায় ঢাকা- রংপুর মহাসড়কের বাস ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার বারপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে আশরাফ আলী(৫০),তার স্ত্রী পারুল বেগম( ৪২) এবং রাশেদুল ইসলামের ২ মাসের ছেলে তাদের নাতি রেজওয়ান ইসলাম।
স্হনীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বগুড়া – রংপুর মহাসড়কের মাহাস্হান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্হানে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রী বাহি একটি সিএনজি চালিত অটোরিকশা ( বগুড়া-খ-১১-১৭৪১) বগুড়া আসার পথে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজ ( ঢাকা মেট্রো- ব-১৫-৫৭৭৫) কোচটি সিএনজিকে চাপা দিলে ঘটনা স্হলেই সিএনজিতে থাকা যাত্রী আশরাফ আলী (৫০) ও তার স্ত্রী পারুল বেগম (৪২) মারা যান। পরে বগুড়া নেওয়ার পথে সিএনজিতে থাকা তাদের ২ মাসের নাতি রেজওয়ান মারা যায়।
ঘটনার পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ও স্হানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্হায় ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করা হয়েছে। বাস ও সিএনজি ঘটনা স্হলেই রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চানচালের জন্য কাজ করছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) খায়রুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নিহতদের মরদেহ শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি 398 বার পঠিত হয়েছে