শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবগীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেফ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খানের আয়োজনে দেশব্যাপী যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে আজ শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন ( বুধবার) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধী গাছের চার রোপন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর খ,ম শামীশ, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান মন্ডল,সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃশহীদুল ইসলাম শহীদ,মোঃ হারুনুর রশিদ,মোঃ এমরান আলী,সিধু মিয়া, মোঃ রাকিব হোসেন,মোঃ সামিউল ইসলাম, মোঃ শাহিনুর ইসলামসহ প্রমূখ।
উল্লেখ্য এসময় বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের যুবলীগের
নেতাকর্মীদের হাতে ৩ শতাধিক বিভিন্ন জাতের ফলন,বনজ,ও ঔষধী গাছের চার বিতরণ করা হয়।






