শাহজাহান আলী
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে আবারো গাঁজার তাজা গাছসহ ফারুক(৫০) নামের এক ব্যাক্তিকে আটক করেছ থানা পুলিশ। আটককৃত ফারুক হোসেন শিবগঞ্জ থানাধীন আমজানি দক্ষিণ পাড়ার আবু বক্কর ছিদ্দিকের পুত্র।
১৪ জুন (সোমবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমজানি দক্ষিণ পাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই গ্রামের একটি সবজির বাগান থেকে তাজা গাঁজার গাছসহ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিকালে ওই গ্রামের একটি সবজির বাগানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করে এবং গাঁজার গাছ লাগানের অভিযোগে ফারুক হোসেনকে গ্রেফতার করে। এ ব্যাপারে আটককৃত ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য পিডিয়া প্রক্রিয়া চলছে বলেও ওসি সিরাজুল ইসলাম জানান।






