বগুড়ার শিবগঞ্জে আ;গীল নেতার ছেলে মাদক ব্যবসায়ী রিপনকে ইয়াবসহ গ্রেফতার

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতার ছেলে আতিকির রহমান ওরফে রিপন( ৩৪) নামার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া বাজার থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ থানার এএসআই সোলাইমান আলী গ্রেফতারকৃত রিপনকে মাদক ব্যবসায়ী দাবি করে জানান,দীর্ঘদিন ধরেই রিপন ইয়াবার ব্যবসা করে আসছিলো। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মাদ আলীর নেতৃত্বে শিবগঞ্জে গুজিয়া বাজার থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ওই আওয়ামী লীগ নেতার ছেলে রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতে মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 282 বার পঠিত হয়েছে