শাহজাহান আলী
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রথম শ্রণীর দুই শিশু বন্ধু মারা গেছে।
এলাকা সূত্রে জানা গেছে,১৩ জুন ( রোববার) দুপুর অনুমান ১২ টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ডিহি ডওর গ্রামের রন্টু মিয়ার ছেলে প্রথম শ্রণীর স্কুল ছাত্র সৌরভ(৮) এবং পাশাপাশি বাড়ির আব্দুল মজিদের ছেলে প্রথম শ্রণীর স্কুল ছাত্র সোহান(৮) তাদের বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। সৌরভ ও সোহান সন্পর্কে দুই বন্ধু ছিল।
ওই দুই শিশুকে পুকুরে গোসল করতে নিষেধ করলেও তারা পুকুরে গোসল করতো বলে পরিবারের লোকজন জানান।
একই সঙ্গে পানিতে ডুবে দুই শিশু বন্ধু মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
জিয়া লতিফুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেছেন।






