বগুড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে অপহরণের পর ধর্ষণ; থানায় মামলা

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠছে।
এ ঘটনায় ১৩ জুন (রোববার) বগুড়া সদর থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় যে ৫ জনকে আসামী করা হয়েছে তার হলেন- সুভাষ (২৪), সকাল(২৫),রবিন(২৮), আবু এবং বিশু। এরা সকলেই বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে,গত ১১ জুন সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত সুভাষের নেতৃত্বে কয়েকজন মিলে শহরের দত্তবাড়ি সেতুর ওপর থেকে ওই চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে চাকু ধরে অপহরণ করে।
পরে তারা ওই অন্তঃসত্বা নারীর
মুখে রুমাল গুজে দিয়ে অটোরিকশা করে ফুলবাড়ি এলাকার করতোয়া নদীর ধারে নিয়ে যায়। সেখানে তারা তাকে একটি গাছের সাথে বেঁধে রেখে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে।আরেক অভিযুক্ত আসামী রবিন ওই দৃশ্য মোবাইলে ধারন করে ইন্টারনেট ছেড়ে দেয়া হবে বলে হুমকি দেয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ৫ জনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করা হয়েছে। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এই সংবাদটি 281 বার পঠিত হয়েছে