শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে ২৮০ পিস ফেন্সিডিলসহ স্বপন কুমার রাজবংশী (৫০) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ট্রাক চালক ঢাকা শহরের মিরপুর থানার কোটবাড়ি গাবতলী এলাকার মৃত নরেন রাজবংশীর ছেলে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ২.৩০ ঘটিকার সময় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিডালী বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি করে স্বপন(৫০) কে ২৮০ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার করা করে। এসময় তার ট্রাক যাহার নম্বর ঢাকা মেট্রো-ট -২২-৩৪৮৭সহ তার নিকট থেকে নগদ ১৩ হাজার ৬০০শত টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে রংপুর- ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি ও ট্রাক তল্লাশি করতে থাকে।
ওই সময় গোয়েন্দা তথ্য অনুযায়ী ট্রাকটিকে দেখতে পেয়ে তা থামিয়ে তল্লাশি করে। তল্লাশি শেষে ট্রাক থেকে ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, গ্রেফতারকৃত ট্রাক চালক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্হানে মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্হা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।






