রিমান্ডে থাকা রায়হান হত্যার প্রধান আসামি আকবরকে চিকিৎসায় নিয়েছেন ওসমানী হাসপাতালে 

সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ-পিবিআইয়ের রিমান্ডে থাকা রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্থ আকবর হোসেন ভুইয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আওলাদ হোসেন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জরুরী বিভাগে চেকআপ শেষে তাকে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন, পিবিআই কর্মকর্তারা আকবর হোসনকে জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়েছে। তার শারিরীক অবস্থা ভালো রয়েছে জানান তিনি।

গত ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার হয়েছিল রায়হান হত্যার প্রধান আসামী বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে। এখন সে ৭ দিনের রিমান্ডে রয়েছে। ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পিটিয়ে হত্যা করেছিল আকবর ও তার সহযোগিরা।

এই সংবাদটি 212 বার পঠিত হয়েছে