শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার জেলা পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষা ও জরুরী টহল সেবা বাড়ানোর সহযোগীতায় ব্যবহারের জন্য একটি গাড়ি উপহার দিলেন শিবগঞ্জ পৌরসভা।
৭ জুন ( সোমবার) দুপুর ১২টার সময় বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসপি আলী আশরাফ ভূঞা বিপিএম ( বার) কে গাড়ির চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। উপহারকৃত গাড়িটি শিবগঞ্জ থানা পুলিশের কাজে ব্যবহৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আব্দুর রশিদ,( ডিএসবি) মোতাহার হোসেন , সদর থানা সার্কেল ও পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামসহ প্রমূখ।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা গাড়ির চাবি হস্তান্তর পূর্বে বলেন, পুলিশের জরুরী কাজে গাড়িটি উপহার দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক এর প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আরও বলেন,জেলা পুলিশের গাড়িটি যুক্ত হওয়ার ফলে যে, এলাকায় গাড়িটি ব্যবহার হবে সে এলাকায় আইন- শৃঙ্খলার রক্ষার কাজ অনেক সুবিধা হবে।
শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন,আমাদের শিবগঞ্জ উপজেলার আয়তন অনেক বড়। পুলিশের যে পরিমান গাড়ি আছে তাতে অনেক সময় জরুরী ডিউটিতে গাড়ির সংকটে ভূগতে হয়। শিবগঞ্জ পৌরসভার পক্ষে থেকে জেলা পুলিশে গাড়িটি উপহার দেওয়ার ফলে শিবগঞ্জ থানা পুলিশের জরুরী টহল সেবা ও আইন-শৃঙ্খলার কাজ অনেকটা সহজ হবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, আমি নিজের পক্ষ থেকে আমার এলাকার মানুষের সহযোগীতায় পুলিশকে গাড়িটি উপহার দিয়েছি।






