বগুড়ার শিবগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী নায়েম গ্রেফতার

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথুলী গ্রামের কলাবাগান থেকে গাঁজার গাছসহ জান্নতুল নায়েম (৩০) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়,৬জুন (রোববার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এসআই বেলাল হোসেন, এসআই ইমরান হোসেন, এ এসআই উজ্জ্বল হোসেন শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথুলী গ্রামে অভিযান চালিয়ে একটি কলাবাগান থেকে উথুলী পশ্চিমপাড়ার মৃতঃ বনজের আলীর পুত্র জান্নাতুল নায়েম (৩০) কে গ্রেফতার করে পুলিশ। এসময় কলাবাগান তল্লাশি করে একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার করা গাঁজার গাছসহ নায়েমকে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নায়েম প্রতিদিন ওই কলাবাগানে গিয়ে মাদক সেবন করতো। সে গোপনে ওই কলাবাগানের ভিতরে একটি গাঁজার গাছ লাগিয়ে দেখাশোনা করে আসছিল।
কলাবাগানের ভিতরে গাঁজার গাছের খবরটি স্হানীয় লোকজন জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রোববার বিকালে ওই কলাবাগানে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ নায়েমকে গ্রেফতার করে।
মাদকসেবন ও গাঁজার গাছ লাগানোর অপরাধে নায়েমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি 269 বার পঠিত হয়েছে