বগুড়ার ধনুটি ঝড়ের ভিতর আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশু মৃত্যু

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধঃ

বগুড়ার ধনুট উপজেলারয় ঝড়ের ভিতর আম কুড়ানোর সময় বজ্রপাতে হোসেন ( ৮)নামের এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরমান ( ৭) নামের আর এক শিশু।

৬ জুন ( রোববার) সন্ধ্যা ৬টার দিকে ঝড়- বৃষ্টির মধ্য আম কুড়াতে গিয়ে বগুড়ার ধনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের আব্দুল মোমিনের ছেলে আদিলের মৃত্যু হয়। এই ঘটনা ঘটে নিহতের বাড়ির আঙ্গিনায়। এই ঘটনায় একই সাথে একই গ্রামের মাহবুবর রহমানের ছেলে আরমান হোসেন(৭) বজ্রপাতে আহত হয়। আহত আরমানকে স্হানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

নিহত আদিলের বাবা মোমিন জানান,রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় – বৃষ্টি শুরু হয়। এ সময় আদিল ও আরমান একই সঙ্গে বাড়ির আঙ্গিনার গাছ থেকে পড়া আম কুড়াতে থাকে, হঠাৎ করে তাদের মাথার উপর বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনা স্হলেই আদিল মারা যায়, আহত হয় আরমান। আহত আরমানকে স্বজনেরা উদ্ধার করে ধনুট উপজেলার স্বস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ধনুট উপজেলার স্বস্হ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আশরাফুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন,বজ্রপাতে ঘটনা স্হলেই আদিলের মৃত্যু হয়েছে। আর আরমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্হানান্তর করা হয়েছে।
ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার নিটক এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বজ্রপাতে নিহত শিশু আদিলের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদিলের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 205 বার পঠিত হয়েছে