বগুড়ায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম) বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন)আলী হায়দার চৌধুরীর তত্বাবধানে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মোহন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৬ জুন ( রোববার) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম, জেলা সদর থানাধীন চুড়িপট্রি রফিক খান ম্যানশন মার্কেটের মোঃ হারুন এর ভাড়াকৃত চুড়ির দোকানের সামনের গলিতে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ মোঃ মোহনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মোহন বগুড়া সদর থানার মাটিডালী করতোয়াপাড়া গ্রামের মোঃ হারুন রশিদ এর পুত্র।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মোহনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা
হয়েছে। তিনি আরও বলেন,বগুড়ায় সার্বিক আইন- শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি 272 বার পঠিত হয়েছে