শাহজাহান আলী ; রাজশাহী
বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রোফতার করেছে RAB –
১২ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় RAB এর মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে ২১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ(ঢাকা মেট্রো- ২১-০৬৮০), ৩ টি মোবাইল ও ৫টি সীমকার্ড জব্ধ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আব্দুল হামিদ (৫৮), অমূল্য মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৭) এবং হাতিবান্ধা থানার নুর হোসেনের ছেলে নবীন হোসেন(২৬)।
RAB-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানির কমান্ডার স্বজল কুমার সরকার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান বগুড়াসহ দেশের বিভিন্ন স্হানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।






