শাহজাহান আলী ; রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত জমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াতের বাঘোপাড়ায় ব্যবসায়ীক দোকানে চাঁদার দাবিতে হামলা ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এবিষয়ে থানায় মামলা হয়েছে।
বগুড়া সদর থানার এজহার সূত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত জমিন পত্রিকার মহাস্হান প্রতিনিধি সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে প্রতিদিনের ন্যায় তার পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বাঘোপাড়া সরকার মার্কেটে ওয়েব পয়েন্ট আইটিতে
১১নভেম্বর( বুধবার) রাত অনুমান পোনে ৯টার দিকে বগুড়া সদরেে বাঘোপাড়ায় সাংবাদিক সাখাওয়াত হোসেনের ওয়েব পয়েন্ট দোকানে হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী,চাঁদাবাজ তাদের মধ্যে চিহ্নিত সদর থানার মহিষ বাথান মৃধা পাড়ার আব্দুল মোমিনের ছেলে সাগর (২৭), রোস্তম আলীর ছেলে আবু সাঈদ (২৫), আশিক, শাকিল সহ আরও অজ্ঞাত ৬/৭ জন দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা বাবি করলে সে তা দিতে অস্বীকৃতি জানালে চাঁদা দাবিদারের সাখাওয়াতকে অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের কম্পিউটার ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা ৬ হাজার টাকা নিয়ে যায়। চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত আটক করার জন্য সাংবাদিক সাখাওয়াত পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন করিরের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি জানি, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
ঘটনাস্হল থানার এসআই জহুরুল ইসলাম পরিদর্শন করেছেন। তদন্ত কারী কর্মকর্তা এসআই বেদার উদ্দিন জানান,দোষী ব্যক্তিদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।






