বগুড়ার নন্দীগ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক বাবলু পেলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দোকান ঘর

 

শাহজাহান আলী ;রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামের বাবলু মিয়াকে আর ভিক্ষা করতে হবে না। তাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দোকান ঘর।সেই সাথে দেওয়া হয়েছে দোকানের মালামাল। প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ভিক্ষকে পুর্নবাসন এবং বিকল্প কর্মসংস্হান এর আওতায় তালিকাভুক্ত বিভিন্ন ভিক্ষকদের মাঝে মুরগী , ছাগল,সেলাইমেশিন, অটোরিক্সা – ভ্যান ও দোকান ঘরসহ বিতরণ করা হয়।এর আওতায় নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিপুর গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক বাবলু মিয়াকে দোকান ঘর ও দোকানে মালামাল দেওয়া হয়েছে।
১২ নভেম্বর( বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের নিকট থেকে প্রতিবন্ধী ভিক্ষুক বাবলু মিয়া দোকানের মালামাল গ্রহণ করে। বাবলু মিয়া দোকানের মালামাল গ্রহণ করে বলে, এখন থেকে দোকানদারি করে সংসার চালাবো। ভিক্ষা করা ভালো নয়।
এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল,ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক,আব্দুল মতিন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ প্রমূখ।

এই সংবাদটি 228 বার পঠিত হয়েছে