পাকুন্দিয়ায় তালতলা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তালতলা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গুরুত্ব ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলার তালতলা বাজারের খালেক সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ হারুন অর রশিদ জুয়েল। বিশেষঅথিতি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য সামিউল হাসান চৌধুরী (লিমন)।

এজেন্ট ব্যাংকের উদ্বোধনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাওনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও উদ্বোদক হিসাবে আলোচক হিসেবে বক্তব্যে রাখেন ডাচ-বাংলা ব্যাংক এর কিশোরগঞ্জ জেলা এরিয়া ম্যানাজার মিজানুর রহমান, তিনি বলেন গ্রাম বাংলার মানুষকে ব্যাংকিং সেবা দিতে কাজ করছে ডাচ্-বাংলা ব্যাংক। এদেশে ডাচ-বাংলা ব্যাংকই সর্ব প্রথম এটিএম বুথ সেবা চালু করে। ডাচ্-বাংলার মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। মূল ব্যাংকের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষকে দিবারাত্র সেবা দিতে ২০১৫ সালে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে। এখানে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা যায়,দিন-রাত ২৪ ঘন্টা লেনদেন করা যায়, রেমিটেন্স উত্তোলন করা যায়, সব ধরণের বিল পরিশোধ করা যায়। এখানে অর্ধবার্ষিক বা বার্ষিক কোন ফি কর্তন করা হয়না। প্রথম বছর বিনামূল্যে এবং দ্বিতীয় বছর অর্ধেক মূল্যে এটিএম কার্ড দেয়া হয়। ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খোললে দেশের যে কোনপ্রান্ত থেকে শুধু মাত্র আঙ্গুলের চাপেই টাকা উত্তোলন করা যায়। ব্যাংকের কার্যক্রমে সক্রিয়ভাবে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

উক্ত উদ্বোধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সেলস ম্যানাজার হজরত আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি 345 বার পঠিত হয়েছে