বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এডিপি,র আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ :-

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে মাঝে স্বাস্থ্য সুরক্ষ সামগ্রী ও ইকুইপমেন্ট বিতারণ করা হয়েছে।
২৫ মে ( মঙ্গলবার) দুপুর ২ ঘটিকার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( এডপি) – এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক,সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও বিভিন্ন ইকুইপমেন্ট বিতারণ করা হয়।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ রিজু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান তৌফিক, শফিকুল ইসলাম শফি, তোফায়েল আহম্মেদ সাবু আব্দুল হাই প্রধানসহ প্রমূখ।

এই সংবাদটি 191 বার পঠিত হয়েছে