শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা( বিপিএম বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
২৫ মে ( মঙ্গলবার) বিকাল ৪,০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীণ জামাদার পুকুর বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে বগুড়া টু নাটোর মহাসড়কের পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবাসহ .মোঃ ফারুক হোসেন (৩১), পিতা – মোঃ বাবলু মন্ডল, সাং-রামেশ্বরপুর শুভুপাড়া, মোঃ ইয়াকুব আলী ওরফে হাবীব (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং- রামেশ্বরপুর তেজোপাড়া, উভয় থানা-গাবতলী,জেলা বগুড়াদ্বয়কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। বগুড়া ডিবি ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রজু পূর্বক ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।






